🎉 মিউনিখ বাংলা স্কুলের ৩য় সমাবর্তন অনুষ্ঠান - ২০২৪ 🎓 আজকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে মিউনিখ বাংলা স্কুলের ৩য় সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি অসাধারণ দিন উদযাপন করেছি। আমাদের প্রবাসী বাচ্চারা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেছে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল কবিতা আবৃতি, নাটক, জাদু, গল্প বলা, সাধারণ জ্ঞান, বিভিন্ন ধরণের ইনডোর খেলাসহ আরও অনেক কিছু।
“"মিউনিখ বাংলা স্কুল"-এর ২০২৪ সালের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান”
গর্বিত চোখে তাকিয়ে তাকিয়ে দেখলাম যে আমাদের বাচ্চারা এখন একটি অনুষ্ঠান সঞ্চালনাও বাংলায় করতে পারে অত্যন্ত সাবলীল ভাবে। শিক্ষার্থীদের এই সাফল্য এবং তাদের মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা আমাদের সবাইকে অনেক গর্বিত করেছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সমাবর্তন সনদপত্র এবং উপহার প্রদান করা হয়েছে। উপহার ছিল সকল শিক্ষক-শিক্ষিকা এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বাচ্চাদের জন্য ও।
অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকেরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেছেন। বিশেষ করে কয়েকজন অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভাবে নিজ থেকে এসে মাইকে আমাদের শিক্ষকদের নিয়ে যে অনুপ্রেরণা মূলক বক্তৃতা দিয়েছেন তাতে মনে হয় একটুখানি হলেও আমরা এবং আমাদের এই কাজ সার্থক হয়েছে।
এই বিশেষ দিনটিতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকল অভিভাবক, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের মিশন—প্রবাসে থেকেও নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখা—এভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই! আমাদের বাচ্চাদের জন্য আজকের এই দিনটি ছিল একটি স্মরণীয় দিন, এবং আমরা সকলের জন্য আরও অনেক সফলতা কামনা করছি।
ধন্যবাদান্তে, মিউনিখ বাংলা স্কুল 🏫
কমেন্ট
Leave a Comment
Your email address will not be published.


ওমর ফারুক
অভিনন্দন সবাইকে
নুসরাত আহমেদ আশা
আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।