আমাদের ছোট ছোট বাচ্চাদের ভাষাগত বিভিন্ন সমস্যা মোকাবেলায় ভাষা-জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য মিউনিখ বাংলা স্কুল গঠন করেছে বাংলা ক্লাব। প্রাথমিকভাবে প্রতি মাসের ১ম রবিবার ছাত্র-ছাত্রীদের নিয়ে এ ক্লাবের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে।
আমাদের স্কুলের যেসব বাচ্চারা ইতিমধ্যে বাংলা ৪ ক্লাস শেষ করে ফেলেছে তাদের বাংলা চর্চা যাতে বন্ধ না হয়ে যায়, বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে পারে মূলত সেই উদ্দেশে এই বাংলা ক্লাবের পরিকল্পনা করা হয়েছে। শুধু মাত্র বাংলা ৪ শেষ করেছে এমন শিক্ষার্থীরা এই ক্লাবের সেশন গুলিতে অংশগ্রহণ করতে পারবে। এতে করে ইতিমধ্যে পাস করে যাওয়া বাচ্চাদের মধ্যে একটি বন্ধুত্ব সুলভ সামাজিক বন্ধন তৈরি হবে। আমাদের সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে অংশগ্রহণের আহবান করা হল। কিভাবে অংশগ্রহণ করবে ? - যারা আমাদের প্রাক্তন ছাত্র-ছাত্রী আছে তারা আমাদের “Microsoft Teams” এর বাংলা ক্লাব রুমে যেয়ে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবে।
কবিতা আবৃত্তি, গল্প বলা ইত্যাদি বিষয় এই ক্লাশে নিয়মিত অনুশীলন করা হয়। এখন হয়তো আপনারা ভাবছেন এসব অনুশীলন কে করায় ! উত্তর- আপনারাই করাবেন। কিভাবে ? এই ক্লাবের সদস্য যে কেউ হতে পারবেন। মানে মিউনিখ বাংলা স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্কুলের বাচ্চাদের পিতা-মাতা কিংবা আপনি যদি আগ্রহী হন ক্লাবের বাচ্চাদেরকে নিয়ে কিছু সেশন করতে তাহলেই আপনি ক্লাবের সদস্য হয়ে যেতে পারেন। আপনারা যারা সেশন নিতে ইচ্ছুক তাঁরা অবশ্যই আগে থেকে স্কুলের সাথে যোগাযোগ করে জানাতে হবে যে কোন দিন, কোন তারিখ আপনি সেই সেশনটি নিতে ইচ্ছুক (যোগাযোগের মাধ্যম - স্কুলের ফেইসবুক পেইজ)। আপনাদের সেশন গুলি হতে পারে দেশ, সংস্কৃতি এবং বাংলা ভাষা কেন্দ্রিক সৃজনশীল যে কোন কিছু। সেশন গুলি অবশ্যই বাংলাতে নিতে হবে এতে করে বাচ্চারা বাংলা চর্চার পাশাপাশি বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারবে। সুতরাং আর দেরী না করে হয়ে যান আমাদের ক্লাবের একজন।
