প্রতিষ্ঠানের ইতিহাস
আসসালামুয়ালাইকুম,
মিউনিখ বাংলা স্কুলের যাত্রা কীভাবে শুরু হলো, তা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে বিষয়টি আমাদের ভাবনায় আমাদের নিজেদের ঘর থেকেই এসেছে।
আমরা আমাদের বাচ্চাদের ঘরে অনেক চেষ্টা করেছিলাম প্রাতিষ্ঠানিক বাংলা শেখাতে, কিন্তু সে প্রচেষ্টায় খুব একটা সাফল্য আসেনি। তখনই মনে হলো, যদি একটি বাংলা শেখার স্কুল থাকত, তবে তা আমাদের বাচ্চাদের জন্য অনেক উপকারী হতে পারত। প্রাতিষ্ঠানিকভাবে বাংলা শেখার মাধ্যমে তারা ভাষাটাকে আরও ভালোভাবে আয়ত্ত করতে পারত। এই ভাবনা থেকেই বাংলা স্কুল গড়ে তোলার পরিকল্পনা করি, যেখানে আমাদের নিজের বাচ্চাদের সঙ্গে সঙ্গে অন্য বাচ্চারাও শেখার সুযোগ পাবে। আমাদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রাখতে চাওয়ার ইচ্ছাই এই স্কুলের পেছনের মূল প্রেরণা। পরে, করোনার সময়ে যখন বাচ্চারা ঘরে বসে অনলাইনে হোম স্কুলিং শুরু করল, তখন অনলাইন বাংলা স্কুল গড়ার আকাঙ্ক্ষা আরও জোরালো হলো। এখান থেকেই স্কুলটির যাত্রা শুরু।
স্কুলটি শুরু করার পর একটি মজার অভিজ্ঞতা হয়। বাংলা স্কুলটি গড়ে তোলার পর প্রথম মিটিং বা উদ্বোধনী দিনে অভিভাবকরা জানতেন না কারা এই উদ্যোগের পেছনে কাজ করছে। তবুও তারা পুরো বিশ্বাস নিয়ে স্কুলের পাশে দাঁড়ান। প্রথম মিটিংয়ে আমাদের প্রতিষ্ঠাতাদের দেখে অনেকেই অবাক হয়ে যান। যদিও আগে থেকে পরিচিত ছিলেন, তবু তারা জানতেন না যে এই উদ্যোগের পেছনে আমরা আছি। এমন বিশ্বাস আর সহযোগিতা পেয়ে আমরা আরও উৎসাহিত হই এবং বুঝতে পারি যে, বাংলা শেখার এই উদ্যোগ শুধু আমাদের নয়, বরং সব অভিভাবকের স্বপ্ন বাস্তবায়নের একটি মাধ্যম।
ধন্যবাদান্তে,
