আসসালামুয়ালাইকুম, সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য সুখবর নিয়ে আসলাম। আপনারা যেসকল অভিভাবকগণ আমাদের স্কুলে তাদের বাচ্চাদের দিতে চান তাদের জন্য "মিউনিখ বাংলা স্কুল" সবার জন্য উন্মুক্ত একটি অভিভাবক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

অনলাইন ভিত্তিক আমাদের এই আলোচনা সভাটি ১০ ডিসেম্বর, ২০২৪ এর রাত ৮ঃ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। আলোচনার লিঙ্ক পরে এই পোস্ট এর কমেন্টে জানানো হবে। আপনাদের যারা স্কুলের কার্যক্রম, ভর্তি প্রক্রিয়া, নতুন কারিকুলাম, নতুন শিক্ষাবর্ষ অথবা আমাদের স্কুল সম্পর্কে যেকোনো প্রশ্ন করতে চান তারা সেই আলোচনায় অংশগ্রহণ করে আপনাদের সব প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। আমাদের এই ইভেন্টটি একদম ফ্রি, কোন প্রকার ফি দিতে হবে না। তাহলে কথা হবে আপনাদের সাথে খোলামেলা আলোচনায়।

ধন্যবাদান্তে, মিউনিখ বাংলা স্কুল 🏫
নুসরাত আহমেদ আশা

যোগাযোগ সম্পাদক, মিউনিখ বাংলা স্কুল

কমেন্ট

Leave a Comment

Your email address will not be published.