মুন্নী মেহের আহমেদ
শিক্ষিকা
-
পেশা:
মাস্টার্স (মাটি ও জলবায়ু ব্যবস্থা বিজ্ঞান)
হোহেনহাইম বিশ্ববিদ্যালয়, স্টুটগার্ট, জার্মানি - Facebook: Munni Mahar Ahmed
বার্তাঃ
“আমি চাই বিদেশে থাকা আমাদের বাংলাদেশী ছেলেমেয়েরা বাংলা পড়তে ও লিখতে জানুক। এজন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা”
অন্যান্য তথ্য
-
বাংলা স্কুলের সাথে যাত্রা শুরুঃসেপ্টেম্বর , ২০২৩
-
জার্মানিতে যেখানে বসবাসঃউল্ম
-
বাংলাদেশের যেখানে শেকড়ঃলক্ষ্মীপুর
-
শখঃনিত্য নতুন জায়গায় ভ্রমণ
-
অবসরেঃবই পড়া, রঙ নিয়ে আঁকিবুঁকি করা এবং ইনডোর প্ল্যান্টের যত্ন নেয়া
অন্যান্য শিক্ষক - শিক্ষিকা
সাদিয়া আফরিন সোমা
শিক্ষিকা
“আমার প্রথমত বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই ওদের কে কিছু শেখানোর পাশাপাশি ওদের ভালোবাসা টা পাওয়ার সু্যোগ হাতছাড়া করতে চাই না৷ মিউনিখ বাংলা স্কুলের ধারাবাহিক পথচলা যেন আপন গতিতে অব্যাহত থাকে সবসময়। ”
আকলিমা নাহার শিলা
শিক্ষিকা
“শিকড়ের ইতিহাস, সাহিত্য ও সমৃদ্ধ সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ববোধ থেকে বাংলা স্কুলের সাথে জড়িত হওয়া। আশা করি শিক্ষার্থীরা তাদের ভাষা এবং দেশের সাথে সংযুক্ত থাকবে এবং বিশ্বদরবারে নিজেদের পরিচয় গর্বের সাথে তুলে ধরবে।”
তানজিনা লায়লা
শিক্ষিকা
“জীবনে কখনো চিন্তা করিনি বাচ্চাদের পড়াব। আমার বাচ্চার বয়স যখন এক মাস,তখন একদিন ঘুম পারানোর সময় ছড়া পড়তে পড়তে মনে হল বাচ্চাদেরকে বাংলা শিখাই। তারপর যুক্ত হলাম মিউনিখ বাংলা স্কুল এর সাথে, স্বপ্ন একদিন আমার বাচ্চাটাও এই স্কুলে পড়বে, বাংলা শিখবে,মায়ের ভাষাটা হারিয়ে যাবেনা।”
রেহনুমা তাসনিম লামিয়া
শিক্ষিকা
“বাচ্চাদের খুব পছন্দ করি। বাংলা স্কুলের সাথে যুক্ত হতে পেরে এবং বাচ্চাদের বাংলা পরাতে তাই খুব আনন্দবোধ করি। বাংলা স্কুলের জন্য অনেক সুভকামনা। জার্মানির বাইরেও বাংলা স্কুলের সুনাম এবং খ্যাতি ছড়িয়ে পরুক এই আশা করছি। ”
সারাহ মুনমুন
শিক্ষিকা
“আমি বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পছন্দ করি। বাংলা স্কুলের সাথে সংযুক্ত হওয়ার পেছনে মূলত এটি একটি বড় কারণ। এই বাংলা স্কুলের বাচ্চাদের দিয়ে আমার স্বপ্ন একদিন তারা আমাদের বিখ্যাত উপন্যাস ও গল্প পড়ার আগ্রহ দেখাবে। ”
রেজাউর রহমান (শামীম)
শিক্ষক
“মাতৃভাষার প্রতি প্রবল অনুরাগ আমাকে অনুপ্রাণিত করেছে প্রবাসী বাচ্চাদের মাঝেও বাংলা ভাষার সৌন্দর্যকে ছড়িয়ে দিতে। আর তাই প্রবাসী বাচ্চাদের বাংলা ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির প্রয়াসে এই স্কুলের সাথে যুক্ত হওয়া।”
মোয়াখ্খারুল ইসলাম (সাগর)
শিক্ষক
“সব বয়সের মানুষ এর জন্য কিছু করতে চাই। শুরুটা না হয় নেক্সট জেনারেশন দিয়েই করি। ”
ফয়সাল আহমেদ
শিক্ষক (প্রাক্তন)
“মাতৃভাষা বাংলার প্রতি ভালবাসা থেকেই মিউনিখ বাংলা স্কুলের সাথে যুক্ত হওয়া।”
